উত্তরদিনাজপুর

ইসলামপুরে জানালা ভেঙে ব্যাঙ্কে চুরির চেষ্টা দুস্কৃতীদের

জানালার লোহার রড ভেঙে ব্যাঙ্কে চুরির চেষ্টা দুস্কৃতীদের। ভেঙে ফেলা হয় ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ১ নম্বর পন্ডিতপোঁতা গ্রামপঞ্চায়েতের ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায়। গতকাল গভীর রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুস্কৃতীরা ব্যাঙ্কের জানালা ভেঙে প্রবেশ করলেও ব্যাঙ্কের ভল্টের ঘরের তালা ভাঙতে পারেনি। তবে দুস্কৃতীরা ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা ও কম্পিউটার ভাঙচুর করেছে। ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।
https://www.youtube.com/embed/EwQmuhOtT5k